March 24, 2026, 3:08 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুরে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

রুস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় জমি থেকে জাহানারা বেগম (৫২) নামে নিখোঁজ এক গৃহবধূর
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (১৭ ডিসেম্বর) শনিবার বিকেলে নগরীর মাহিগঞ্জ এলাকার জমি
থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহানারা বেগম নগরীর মাহিগঞ্জ এলাকার
মো. শফিউল্লাহর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. রশিদুল
ইসলাম।
তিনি জানান, শুক্রবার বিকেলে হঠাৎ করেই নিখোঁজ হন জাহানারা বেগম। তারপর থেকে
পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করছিলেন।
শনিবার বিকেলে তার বাড়ি থেকে বেশকিছুটা দূরে জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে
স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
জাহানারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কিছুদিন আগে ক্যান্সারের অপারেশনও
করেছিলেন। জাহানারার নিখোঁজ নিয়ে পরিবারের পক্ষ থেকে রিপোর্ট লেখা সাধারণ ডায়েরি
হয়নি। এই মৃত্যু নিয়ে মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে
হস্তান্তর করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর