March 24, 2026, 12:00 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চিলমারীতে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলো পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা চালানোর সময় আশরাফুল আলম সিদ্দিকী ওরফে বাবুল (৪২) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গত রবিবার ১১ ডিসেম্বর রাতে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের  সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকী নামে একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘোষনা দেন।পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে গিয়ে দেখতে পায় তিনি দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করছেন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাবুলকে উদ্ধার করে চিলমারী মডেল থানা পুলিশ।
পরে  চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোঃ মাহবুবুর রহমান ও চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের লোকজনের সাথে আলোচনা করে তাকে আত্মহত্যা থেকে বিরত থাকতে অনুরোধ জানান।
পারিবারিক সুত্রে জানাযায়, পূর্বেও এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করছিলেন আশরাফুল আলম সিদ্দিকী ওরফে বাবুল। ওই রাতে পরিবারের অজান্তে সাতটি ঘুমের ওষুধ সেবন করেন সে।
এবিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আতিকুর রহমান ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন।
Share Button

     এ জাতীয় আরো খবর