April 16, 2026, 7:33 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভারতে মেয়ে হত্যা মামলায় মুক্তি পেলেন বাবা-মা

ভারতে মেয়ে হত্যা মামলায় মুক্তি পেলেন বাবা-মা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আরুষি তালোয়ার ও তার বাবা – মা এবং পরিচারক হেমরাজ

ভারতে আলোচিত আরুষি তালোয়ার হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন তার বাবা-মা। অভিযোগ প্রমাণ না হওয়ায় চিকিৎসক দম্পতি রাজেশ তালোয়ার ও নূপুর তালোয়ারকে খালাস দেয় ইলাহাবাদ হাইকোর্ট। এ মামলায় তালোয়ার দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিশেষ সিবিআই আদালত।

২০০৮ সালের ১৬ মে দিল্লিতে নিজ বাড়িতে খুন হন ১৪ বছরের কিশোরী আরুষি তালোয়ার। সে সময় নিখোঁজ ছিল তালোয়ারদের পরিচারক হেমরাজ। দুদিন পরে ওই বাড়ির ছাদে পানির ট্যাঙ্ক থেকে হেমরাজের মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, মেয়ে আরুষিকে খুন করেন রাজেশ ও নূপুর। সেসময় এ হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয় ভারতজুড়ে।

Share Button

     এ জাতীয় আরো খবর