April 6, 2026, 12:43 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি:

mostbet

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে যুবদল নেতার বিরুদ্ধে ধান লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে মহিপুর থানা ও লতাচাপলী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীসহ ৫ শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, মহিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্কাস হাওলাদারের বিরুদ্ধে স্থানীয় লুমা রাখাইন ধান কেটে নেওয়ার অভিযোগ এনে গতকাল কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওই জমির চাষীরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন। ২০০৯ সাল থেকে এই জমি তারা চাষাবাদ করছেন। তাদের ধান তারা কেটে নিয়েছেন। যুবদল নেতা আক্কাস হাওলাদারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

স্থানীয় চাষি আব্দুল কুদ্দুস বলেন, ২০০৯ সাল থেকে এই জমি আমি চাষাবাদ করে আসছি। আমাদের ধান আমরা কেটে নিয়েছি। আক্কাস হাওলাদারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

আরেক চাষি নুরুল হক বলেন, আমি ও কুদ্দুস সাড়ে ৭ একর জমি দীর্ঘদিন ধরে চাষ করছি। তবে আক্কাস হাওলাদারের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

এ প্রসঙ্গে যুবদল নেতা আলী আক্কাস হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে লুমা রাখাইন নামের এক নারী মিথ্যা অভিযোগ এনে গতকাল কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। যা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এতে এলাকার মানুষ ও ওই জমির চাষীরা বিক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেছে।
#

Share Button

     এ জাতীয় আরো খবর