April 7, 2026, 3:48 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ফুলবাড়ীতে কোরিয়ান মেডিকেল টিম কর্তৃক বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম উদ্বোধন

মোঃ মোরসালিন ইসলামঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রোডেম ফাউন্ডেশন বাংলাদেশের এর উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামূল্যে কোরিয়ান চিকিৎসা সেবা কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

mostbet

গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দক্ষিণ কোরিয়া থেকে আগত ৩জন বিশেষজ্ঞ ডাক্তার,৪জন ইর্ন্টারনি ডাক্তার ও ১২জন মেডিকেল স্টুডেন্ট নিয়ে পরিচালিত  এই চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল,কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক রতন, রোডেম ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার বাবলু বিবেরু,বিজনেস ম্যানেজার ডেভিড হালদার উপস্থিত ছিলেন।

রোডেম ফাউন্ডেশন এর বিজনেস ম্যানেজার ডেভিড হালদার জানান, দক্ষিণ করিয়া দাতাগন পরিচালিত শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক নিবন্ধিত সংস্থা রোডেম ফাউন্ডেশনের বেসিক ডেভলপমেন্ট এর অধিনে প্রতিবন্ধী, মা ও শিশুসহ জেনারেল রোগে আক্রান্ত রোগীদে চিকিৎসা প্রদান করা হচ্ছে।  এই প্রোগ্রাম ঢাকা শহর ও ফুলবাড়ীতে ২দিন ব্যাপি অনুষ্ঠিত হবে। আমরা চিকিৎসা পত্রের সাথে বিনামূল্যে ঔষধ ও প্রতিবন্ধিদের জন্য হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি।

Share Button

     এ জাতীয় আরো খবর