April 12, 2026, 5:09 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ের গড়েয়াতে টিসিবি’র পন্য বিক্রি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

mostbet

পবিত্র রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশে এক কোটি নিম্ন আয়ের উপকারভোগী পরিবারের মাঝে স্বল্প মূল্যে টিসিবি’র সরবরাহকৃত পন্য পৌঁছে দেয়ার অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়নের ১৩৩৩ জন তালিকাভুক্ত পরিবারের কাছে পন্য বিক্রয় করা হচ্ছে।

রবিবার সকাল থেকেই রইজ উদ্দিন  আইডিয়াল একাডেমি মাঠ চত্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রইজ উদ্দিন সাজু (মাস্টার)।

প্রথম পর্যায়ে প্রত্যেক উপকারভোগী ১১০ টাকা প্রতি লিটারে ২ লিটার সোয়াবিন তেল, ৫৫ টাকা প্রতি কেজি হিসেবে ২ কেজি চিনি ও ৬৫ টাকা প্রতি কেজি হিসেবে ২ কেজি মসুর ডালের প্যাকেজ মূল্য ৪৬০ টাকা ধরা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এই প্যাকেজর সঙ্গে ২ কেজি ছোলা, খেজুর ও যুক্ত করে বিক্রি করা হবে।

একজন কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফায় এসব পণ্য পাবেন।

প্রথম কিস্তির পণ্য পাবেন ২৭ মার্চ এবং ২৮  মার্চ,  ১০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সঙ্গে ছোলা,ও খেজুর যুক্ত করে বিক্রি করা হবে।

সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে প্রতিটি গাড়িতে  ডিলার , ট্যাক অফিসার ও একজন গ্রাম পুলিশ  পুলিশ নেতৃত্বে কাজ করবে। সকাল থেকেই মানুষের লম্বা ও গাদাগাদি লাইন দেখা যায়।

টিসিবির মাধ্যমে ক্রয়ক্রত যে কোন প্রকার পন্য সামগ্রী খোলা বাজার বা অন্য কারও কাছে পাওয়া গেলে তাৎক্ষনিক মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর