April 17, 2026, 4:19 am

mostbet
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুনাক সভানেত্রী, ভোলা এর শ্রদ্ধা নিবেদন

মোঃ রাকিব হোসেন,ভোলাঃ-
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভোলা জেলা ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২’ পালন করেছে।
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে আজ (২৬ মার্চ) শনিবার ০৮.০০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ভোলা জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে জনাব নুরজাহান ইসলাম, সভানেত্রী পুনাক ও সহধর্মিণী পুলিশ সুপার ভোলা, পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুনাক সভানেত্রী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে  শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সদস্যগন উপস্থিত ছিলেন।
Share Button

     এ জাতীয় আরো খবর