April 16, 2026, 3:42 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জাতিসংঘে স্পিকার শিরীন শারমিন

জাতিসংঘে স্পিকার শিরীন শারমিন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ও বৈশ্বিক পর্যালোচনা সংক্রান্ত অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অবস্থান করছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ-সংক্রান্ত দুটি অধিবেশনে গতকাল বুধবার তাঁর বক্তব্য রাখার কথা জানান জাতীয় সংসদের জনসংযোগ পরিচালক মো. তারিকুল মাহমুদ। তিনি বলেন, প্রথমে সামাজিক উন্নয়ন কমিশনের ৫৬তম অধিবেশনে বক্তব্য রাখবেন স্পিকার। পরে বৈশ্বিক পর্যালোচনায় ‘মাদ্রিদ আন্তর্জাতিক পরিকল্পনা’র তুলনামূলক মূল্যায়ন নিয়ে একটি অধিবেশনে বক্তৃতা করবেন তিনি। গত বছরের ১২-১৪ সেপ্টেম্বর ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘মাদ্রিদ আন্তর্জাতিক পরিকল্পনা (এমআইপিএএ)’র পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বাংলাদেশ সভাপতিত্ব করে। ‘এমআইপিএ’র পর্যালোচানায় সে সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এছাড়াও চ্যালেঞ্জ মোকাবেলা করে কীভাবে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা সম্ভব, সে সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছিল। সে সব সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মপকিল্পনা ও অগ্রগতি তুলে ধরতেই এ প্যানেলে আলোচনা অধিবেশনের আয়োজন করে জাতিসংঘ। প্রতি পাঁচ বছর পর পর পর্যালোচনামূলক এ অধিবেশন করার সিদ্ধান্ত রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর