April 23, 2026, 7:08 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

বিক্ষোভ নিয়ন্ত্রণে জরুরি ক্ষমতার ব্যবহার চান জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটিতে ট্রাক চালকদের নেতৃত্বে চলমান বিক্ষোভ দমনে সোমবার জরুরি ক্ষমতা প্রয়োগ করেছেন। এদিকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ ১১ বিক্ষোভকারীকে আটক করেছে।

mostbet

শান্তিপূর্ণ সময়ে কানাডার ইতিহাসে জরুরি ক্ষমতা প্রয়োগের ঘটনা বিরল। এর আগে ১৯৭০ সালের অক্টোবরে ট্রুডোর পিতা তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো জরুরি আইনের প্রয়োগ ঘটিয়েছিলেন। এবার দ্বিতীয় বারের মতো এ আইনের প্রয়োগ ঘটানো হয়েছে। এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, অবরোধ ও দখলদারিত্ব অবসানে প্রাদেশিক ও আঞ্চলিক সক্ষমতা জোরদারে ফেডারেল সরকার জরুরি ক্ষমতা আইন প্রয়োগ করেছে। তিনি বলেন, এ সময়ে সেনা মোতায়েন করা হবে না। কিন্তু অবরোধের অবসান,বিক্ষোভকারীদের অর্থায়ন নিষিদ্ধ এবং তদের গ্রেফতারে কর্তৃপক্ষ আরো ক্ষমতা পাবে।

ট্রুডো আরো বলেন, আমরা অবৈধ ও বিপদজনক কর্মকান্ড চালিয়ে যাওয়ার সুযোগ দিতে পারি না। সহিংসতার হুমকি দীর্ঘায়িত হওয়ার মধ্যেই ফেডারেল পুলিশ বলছে, তারা রাইফেল, হ্যান্ডগান ও বেশকিছু গোলাবারুদসহ ১১ জনকে আটক করেছে।

উল্লেখ্য, কোভিড- ১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় বেশকিছু দিন ধরে ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী অটোয়াসহ আরো কিছু এলাকা। এ প্রেক্ষিতে অন্টারিওতে সরকার জরুরি অবস্থা জারি করে।

Share Button

     এ জাতীয় আরো খবর