April 20, 2026, 6:19 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
বিএনপি নেতৃবৃন্দকে দেশবিরোধী ষড়যন্ত্রের পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
ফাইল ছবি

বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে জড়িত : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক :: পিডিনিউজ২৪.কম ।।

mostbet

দেশের ভাবমূর্তি নষ্টে বিদেশে লবিস্ট নিয়োগের মধ্য দিয়ে বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি নেতৃবৃন্দকে দেশবিরোধী ষড়যন্ত্রের পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা যে ধরণের অপরাজনৈতিক দূরভিসন্ধি করতে চেয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছেন। তবে দেশের ভাবমূর্তি নষ্টে তারা সফল হয়েছেন বলে মনে করছেন। কিন্তু বিদেশে লবিস্ট নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষতি সাধনের যে অপচেষ্টা তারা করেছেন তাতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

সেতুমন্ত্রী আরো বলেন, কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় বাংলাদেশের জনগণ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনও ক্ষুন্ন হতে দেবে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতৃবৃন্দ আজ চরম হতাশার  চোরাবালিতে নিমজ্জিত হয়ে পড়েছে। সকল ক্ষেত্রে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় হতাশার ভূত দেশের জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় তারা উম্মাদ হয়ে গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে দেওয়া এক বিবৃতিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর