April 13, 2026, 11:39 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ব্রেন ড্রেইনের শিকার আফগানিস্তান

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

তালেবান বাহিনী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখান থেকে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে বিভিন্ন দেশের সেনাসদস্যসহ আফগানিস্তানের অনেক সরকারি কর্মী, আইনজীবী, ব্যাংকার, সমাজকর্মী, সাংবাদিকসহ নানা পেশার দক্ষ কর্মীরা রয়েছেন।

মূলত তারাই ছিলেন সদ্য ক্ষমতাচ্যুত আফগান সরকার এবং সমাজের চালিকা শক্তি। কিন্তু তালেবানের চোখে তারা দুর্নীতিগ্রস্ত। বিশেষজ্ঞদের মতে, এই মেধাবী জনগোষ্ঠীকে হারানোর কারণে বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটি পরিচালনা ও গঠনে তালেবানকে বেশ বেগ পেতে হবে।

রাচিদ নামে কাবুলের এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ফ্রান্সে আশ্রয় নিয়েছেন। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি কখনো আমার দেশ ছাড়তে চাইনি। কিন্তু এখন আমি স্ত্রী–সন্তানসহ ফ্রান্সে আশ্রয় নিতে চাচ্ছি।’

ইউরোপের একটি বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা করা ৪০ বছর বয়সী ওই ব্যক্তি বলেন, ‘আফগানিস্তানে আমার সব ছিল। কাজ নিয়েও আমি সন্তুষ্ট ছিলাম। আমার অধীনে ৫০ জন কাজ করতেন। আমার সামাজিক মর্যাদা ছিল। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আফগানিস্তানের জনগণের জন্য এত দিন যা করলাম, তার সবই বৃথা গেল।’

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর