April 8, 2026, 4:20 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

২৭ মার্কিন কৌঁসুলির ই–মেইল হ্যাক

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

যুক্তরাষ্ট্রের প্রায় ২৭ জন শীর্ষস্থানীয় কৌঁসুলির অফিস ই–মেইল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বছর যুক্তরাষ্ট্রে বড় ধরনের সাইবার হামলা হয়। এ সময় ওই কৌঁসুলিদের অফিস ই–মেইল অ্যাকাউন্টে হামলা চালানো হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

ভুক্তভোগী কৌঁসুলিরা ‘সোলারউইন্ডস’ নামের একটি সফটওয়্যারের ব্যবহারকারী ছিলেন। এই সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।

মার্কিন বিচার বিভাগ জানায়, ২৭ জন কৌঁসুলির অফিস কম্পিউটার হ্যাক করা হয়েছে। কম্পিউটারগুলোতে সংবেদনশীল নানা তথ্য ছিল। সাইবার হামলার ফলে অনেক তথ্য বেহাত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। একে মার্কিন সরকারের ওপর সবচেয়ে ভয়াবহ সাইবার গুপ্তচরবৃত্তিমূলক হামলা হিসেবে দেখা হচ্ছে।

সোলারউইন্ডসসহ অন্যান্য সাইবার হামলার জবাবে গত এপ্রিলে রাশিয়ার ওপর নানান নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে হ্যাকিংয়ের এই অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর