April 7, 2026, 4:42 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দাবদাহে পুড়ছে কানাডা, ৬৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

চলতি সপ্তাহজুড়ে কানাডার পশ্চিমাঞ্চল ও যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার মানুষ তীব্র দাবদাহের মুখোমুখি হয়েছে। প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে তাপমাত্রা। মঙ্গলবার সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কানাডায়। বাড়তি তাপমাত্রা ও তীব্র গরমের প্রভাব পড়েছে জনজীবনে। কানাডায় দাবদাহে অন্তত ৬৯ জনের মৃত্যুর তথ্য মিলেছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) বিবৃতির সূত্র ধরে এএফপির খবরে বলা হয়েছে, তীব্র গরমে ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের জনবহুল শহর ভ্যাঙ্কুভার ও পাশের বার্নাবি শহরে বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বয়স্ক। আরসিএমপির করপোরাল মাইকেল কালাঞ্জ বলেন, মৃত্যুর এসব ঘটনায় তদন্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, গরমের কারণে অসুস্থ হয়ে তাঁরা মারা গেছেন।

ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের একটি গ্রাম লুটন। মঙ্গলবার সেখানকার মানুষ বৈরী আবহাওয়ার চরম রূপ দেখেছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন বিকেলে লুটনে তাপমাত্রা উঠেছিল ১২১ ডিগ্রি ফারেনহাইট বা ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। কানাডার ইতিহাসে এটাই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। চলতি সপ্তাহের আগে কানাডায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়নি। তিন দিন ধরেই লুটনে রেকর্ডভাঙা তাপমাত্রা বজায় রয়েছে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর