April 10, 2026, 7:52 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

মুম্বাইয়ে মুস্তাফিজ: ২ কোটি ২০ লাখ রুপিতে

mostbet

শনিবার আইপিএলের নিলামে মুস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় মুম্বাই। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি।

মুস্তাফিজকে পাওয়ার লড়াইয়ে ছিল দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্স। ডাক শুরু করেছিল দিল্লি। শেষ পর্যন্ত তাকে পায় মুম্বাই।

২০১৬ আইপিএলে মুস্তাফিজকে ১ কোটি ৪০ লাখ রুপিতে নিয়েছিল সানরাইজার্স।

আইপিএলে গত দুই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন মুস্তাফিজ। ২০১৬ আইপিএলে দলটির শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। এবার মুস্তাফিজের পুরোনো দলে খেলবেন সাকিব। তাকে ২ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স।

মুম্বাই ইন্ডিয়ান্সে এর আগে খেলার অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের আরেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের।

মুম্বাইয়ে মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন রোহিত শর্মা, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্সদের।

Share Button

     এ জাতীয় আরো খবর