April 10, 2026, 12:50 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সৌদিতে বাস করা ছাড়া কেউ হজ করতে পারবে না

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

 

করোনা মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ করেছে সৌদি আরব। এতে এবারও বাংলাদেশিরা হজে যেতে পারছে না।

শনিবার দেশটির সংবাদ মাধ্যম আরব নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি সরকারের স্বাস্থ্য ও হজ মন্ত্রণালয় জানিয়েছে, এবছর হজ পালন করতে পারবে মাত্র ৬০ হাজার মানুষ। সৌদি নাগরিক ছাড়াও যারা সেদেশে বাস করছেন কেবল তারাই অংশ নিতে পারবেন হজে। বয়স বেঁধে দেয়া হয়েছে ১৮ থেকে ৬৫ বছর। করোনা টিকা নেয়ার সনদ ছাড়া কাউকে হজ পালনের অনুমতি দেয়া হবে না বলে আগেই জানিয়েছে সৌদি আবর।

সৌদি আরব সরকার এবার করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন।

মহামারি শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় সপ্তাহব্যাপী হজ পালনের জন্য ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন। এ থেকে প্রতিবছর ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় হতো সৌদি আরবের।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী দেশটি ২০২০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিল তারা।

এই পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সাল নাগাদ শুধু হজ থেকেই ৫০ বিলিয়ন রিয়াল (১৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার) আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল সৌদি আরব।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর