April 16, 2026, 8:41 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২

কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

কেনিয়ায় একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে একদল সশস্ত্র বন্দুকধারী। এতে বিশ্ববিদ্যালয়ের ২ কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটির টেকনিক্যাল ইউনিভার্সিটির মোম্বাসা ক্যাম্পাসে বন্দুকধারীরা কর্মকর্তা ও শিক্ষার্থীদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। ক্যাম্পাসটি উপকূলীয় কূয়ালি কাউন্টিতে অবস্থিত। প্রাণ বাঁচাতে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করে। এ সময় তাদের শরীরে রক্তের চিহ্ন দেখা যায়।

নিহত দুজন বিশ্ববিদ্যালয়ের নারী কর্মকর্তা। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। কেনিয়া-সোমালিয়া সীমান্ত ও কেনিয়ার উপকূলীয় এলাকায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব খুবই সক্রিয়। এর আগে ২০১৫ সালে কেনিয়ার গেরিসন শহরের একটি বিশ্ববিদ্যালয়ের আল-শাবাবের হামলায় অন্তত ১৪৮ শিক্ষার্থীর প্রাণহানি হয়েছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর