April 10, 2026, 4:51 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সেনা প্রত্যাবর্তনে আফগানিস্তানে যুদ্ধবিমান পাঠাবে আমেরিকা

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া নির্বিঘ্ন করার লক্ষ্যে সেখানে যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব বিমান মার্কিন ও ন্যাটোর সেনাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে ব্যবহার হবে।

দীর্ঘ দুই দশকের সামরিক অভিযান শেষে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ঘোষণার পর থেকেই দেশটিতে সহিংসতার মাত্রা বেড়েছে। এরই মধ্যে তালেবান হুঁশিয়ারি দিয়েছে, আন্তর্জাতিক সামরিক স্থাপনায় হামলা চালানোয় বিরত থাকতে বাধ্য নয় তারা। বৃহস্পতিবার সরকারি বাহিনীকে হটিয়ে কান্দাহার প্রদেশের দেশটির দ্বিতীয় বৃহত্তম বাঁধের দখল নিয়েছে তালেবান।

মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো এবং নিজেদের সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহারের জন্য আলাদা করে সামরিক শক্তি মোতায়েন করছে। সেখানে সৈন্যদের নিরাপত্তার জন্য পাঠানো হচ্ছে ভারী যুদ্ধবিমান।

সেনা ফিরিয়ে নেয়ার শেষ সময় হিসেবে ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তালেবানরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, আন্তর্জাতিক সেনা ঘাটিগুলোতে তারা আক্রমণ না করার জন্য আর চুক্তিবদ্ধ নয়। এমন হামলার সম্ভাবনার মধ্যেই সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০১১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে তালেবানদের সাথে চুক্তি আনুযায়ী ২০২১ সালের মে মাসের শুরুতেই সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হওয়ার কথা। তবে বাইডেনের মতে সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত আফগানিস্তানে সেনা উপস্থিতি থাকা প্রয়োজন।

 

 

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর