March 24, 2026, 5:08 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আলফাডাঙ্গায় জমিজমা বিরোধের জেরে কোরআনের হাফেজের কান কর্তন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ঃঃ


ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মোস্তাফিজুর রহমান ইমন(২০) নামে এক কোরআনের হাফেজের কান কামড়াইয়ে কর্তন করছে  প্রতিপক্ষ  চাচা ভাই  একেন শেখের ছেলে সুজন শেখ।  সম্প্রতি উপজেলার গোপালপুর ইউনিয়নের  চান্দড়া গ্রামে  এ ঘটনা ঘটে।
আহত ইমনকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই গ্রামের মো. সেকেন্দার আলমের  ছেলে ইমন।
আহত ইমনের  বড় ভাই  রেজওয়ান  শেখ   জানান, চাচাত ভাই সুজনদের  সাথে জমি ও পারাবারিক  বিরোধ আছে। এ বিষয় নিয়ে  কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচাত ভাই সুজন আমাদের ওপর চাওয়া হয়ে  অকথ্য ভাষায় কথা বলে। এ বিষয়ে আমার ছোট ভাই প্রতিবাদ করলে কান কামড়াইয়া ছিড়ে ফেলে  চাচাতো ভাই সুজন।   এ ঘটনায় আহত ইমনের পিতা  সেকেন্দার আলম তিন জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে ,আসামীদের আটক করতে পুলিশের  তৎপরতা  অব্যাহত থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর