April 12, 2026, 10:40 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
আফতাব খান টুলু

মহামারী মরন ব্যাধী করোনায় শাকিব খানের প্রথম সিনেমার পরিচালক পরিচালক আফতাব খান টুলুর মৃত্যু

ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ

mostbet

সবাই তো সুখী হতে চায়’ ছবির পোস্টার।

আফতাব খান টুলু

শাকিব খান অভিনীত প্রথম সিনেমার পরিচালক আফতাব খান টুলু আর নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।গতকাল ২৮ জুলাই ২০২০ ইং তারিখ মঙ্গলবার দুপুরে ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।শাকিব খান অভিনীত প্রথম সিনেমা ‘সবাই তো সুখী হতে চায়’ ছবির পরিচালক ছিলেন আফতাব খান টুলু।করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ জুলাই ২০২০ ইং তারিখ শুক্রবার হাসপাতালে ভর্তি হন এই চিত্রপরিচালক।পরে অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।তার মৃত্যুতে চলচ্চিত্র পাড়ায় শোক নেমে এসেছে।শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলো।আফতাব খান টুলু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দায়ী কে?’।এরপর ‘দুনিয়া’, ‘ফুল আর কাঁটা’, ‘সতীপুত্র আবদুল্লাহ’, ‘আমার জান’, ‘ভালোবাসা ভালোবাসা’সহ বেশ কিছু ছবির পরিচালক ছিলেন তিনি।আফতাব খান টুলুর হাত ধরেই বড় পর্দায় পা রাখেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর