April 22, 2026, 3:04 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় ১৭ বিদ্রোহী নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় ১৭ বিদ্রোহী নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আফগান সরকারের বিমান হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ উরুজগানে ১৭ বিদ্রোহী নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আফগান সরকারের বিমান বাহিনী উরুজগান প্রদেশের বারাকজাই অঞ্চলের চোরা জেলার বিদ্রোহীদের গোপন আস্তানায় হামলা চালায়। এসময় ১৭ বিদ্রোহী নিহত ও ১০ জন আহত হয়।

 

গোলযোগপূর্ণ এই প্রদেশে হামলার সময় বিমান সেনারা বিদ্রোহীদের বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করেছে। আফগান সরকারের বিরুদ্ধে লড়াইরত তালেবান জঙ্গিরা এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। গত সপ্তাহে জঙ্গিরা একই জেলার বেশ কয়েকটি সেনা চৌকিতে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জন সৈন্যকে হত্যা করে। সিনহুয়া।

Share Button

     এ জাতীয় আরো খবর