April 10, 2026, 5:56 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

পিইসি, জেএসসি, জেডিসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

mostbet

ছবি: সংগৃহীত      

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে গণভবনে অনুষ্ঠিত পিইসি, জেএসসি, জেডিসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে তার হাতে ফল হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর জেএসসি-জেডিসি ও সমাপনী-ইবতেদায়ি পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।প্রধানমন্ত্রী ফলাফল ঘোষণার পর বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপর সারাদেশে এ পরীক্ষার ফলাফল পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এদিন বেলা ১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনের পর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এবার ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন এবং জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেয়।ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে যেভাবে জানা যাবে ফল: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (http://dperesult.teletalk.com.bd), এই ঠিকানায় পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল। এছাড়াও মোবাইল অ্যাপস থেকে জেএসসি-জেডিসির ফলাফল পাওয়া যাবে (www.educationboardresults.gov.bd) এই ঠিকানায়।প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল জানতে প্রথমে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখতে হবে । এরপর একটি স্পেস দিয়ে পাশের সন লিখে পাঠাতে হবে যে কোনো মোবাইল থেকে ১৬২২২ নম্বরে। ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল জানতে প্রথমে EBT লিখে একটি স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখতে হবে। এরপর আরো একটি স্পেস দিয়ে পাশের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।জেএসসি পরীক্ষার ফল জানতে প্রথমে JSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে রোল নং লিখতে হবে। এরপর আরো একটি স্পেস দিয়ে পাশের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। জেডিসি পরীক্ষার ফল জানতে প্রথমে JDC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নং লিখতে হবে। এরপর আরো একটি স্পেস দিয়ে পাশের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর