March 24, 2026, 12:39 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

টিকে থাকতে হলে বিএনপিকে অবশ্যই নির্বাচনে অংশ নিতে হবে: তোফায়েল

টিকে থাকতে হলে বিএনপিকে অবশ্যই নির্বাচনে অংশ নিতে হবে: তোফায়েল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজনীতির মাঠে টিকে থাকতে হলে বিএনপিকে অবশ্যই আগামি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। বাণিজ্যমন্ত্রী বলেন, আমি অভিনন্দন জানাই যে খালেদা জিয়া, তিনি তাঁর ইচ্ছে ব্যক্ত করেছেন, আমাদের নির্বাচনের বাইরে রাখা যাবে না। অর্থাৎ আমরা নির্বাচনের বাইরে রাখতে চাই না। আমরাও চাই, তাঁর যে উপলব্ধি, তিনি যে নির্বাচন করবেন, বিএনপির নির্বাচনে আসার বিকল্প কিছু নেই বলেই আমি মনে করি। বিগত দিনে দেশে যে রাজনৈতিক অরাজকতা তৈরি করেছে বিএনপি, সেই পরিস্থিতি আগামি দিনের জন্য পরিহার করতেও দলটির প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। আর আগামি নির্বাচনের সময় আওয়ামী লীগই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে বলে আবারও নিশ্চিত করেন তোফায়েল আহমেদ।

Share Button

     এ জাতীয় আরো খবর