April 13, 2026, 4:33 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

অটিজম শিশুরা সমাজের বোঝা নয়,স্বাভাবিক মানুষই সমাজের বোঝা – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

mostbet

বিভাগীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অটিজম শিশুরা সমাজের বোঝা নয়। বোঝা তো তারা যাদের কোনো প্রতিবন্ধকতা নেই, যাদের স্বাভাবিক মানুষ বলি। আমরা নানারকম নেতিবাচক কাজে জড়িত। আমরাই তো সমাজের বোঝা।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরীক্ষার খাতা বিশেষ গুরুত্ব দিয়েই দেখতে হবে। তারা সবই পারে, শুধু বুঝতে হবে মনোযোগ দিয়ে।গত ১ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ রোববার সকালে রাজশাহীতে ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনএএএনডি)’ শীর্ষক এক বিভাগীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সব কথা বলেন।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, একবার এক অটিজম শিশুকে ফেল করানো হয়েছিল। পরে খাতাটি আবার দেখা হল। দেখা গেল, সে সব লিখেছে। কিন্তু লেখাগুলো একটু অন্যরকম হওয়ার কারণে প্রথমে বোঝা যায়নি। তাই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খাতা বিশেষ গুরুত্ব দিয়েই দেখতে হবে।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রত্যেক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কোনো না কোনো প্রতিভার অধিকারী। আমাদের একটু মনোযোগ আর সহায়তা পেলে তারাও নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। আর আমাদের প্রয়োজনে তাদের পাশে থাকতে হবে। বিশেষ করে এই শিশুদের শিক্ষকদের তাদের ব্যাপারে আন্তরিক থাকতে হবে।রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এর আয়োজন করে। এতে রাজশাহীর বিভিন্ন অটিজম স্কুলের ৪০০ জন শিক্ষক অংশ নেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন ও রাজশাহীর আনন্দ স্কুল পরিচালনা কমিটির সভাপতি শাহীন আক্তার রেনী।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন এনএএডি প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ দিদারুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অটিজম ও এনডিডি বিষয়ক মাস্টার ট্রেইনার ড. ডিএম ফিরোজ শাহ।

প্রাইভেট ডিটেকটিভ/০২ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর