April 17, 2026, 12:36 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

দুই কোটির বেশি রেটিং গায়েব

দুই কোটির বেশি রেটিং গায়েব

mostbet

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

অ্যাপলের অ্যাপ স্টোরে ত্রুটির কারণে বিশ্বজুড়ে দুই কোটির বেশি অ্যাপের রেটিং মুছে গেছে। অ্যাপগুলোর মধ্যে গুগল, মাইক্রোসফট, নাইকি, স্টারবাকস এবং হুলু’র মতো জনপ্রিয় অ্যাপও রয়েছে।

অ্যাপ স্টোরের এই ত্রুটি এক সপ্তাহ স্থায়ী ছিলো বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

রেটিংয়ে বিশাল ধ্বস নামার এই বিষয়টি প্রথম জানায় মোবাইল অ্যাপ পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম অ্যাপফিগারস। দুই শতাধিক ডেভেলপারের তিন শতাধিক অ্যাপ এই ত্রুটির কারণে আক্রান্ত হয়েছে। এতে আইওএস অ্যাপ স্টোর থেকে মোট দুই কোটি ২০ লাখ রেটিং মুছে গেছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।

অক্টোবরের ২৩ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত অ্যাপ স্টোরে এই ত্রুটি ছিল। এই সময়ের মধ্যেও গ্রাহকের কাছ থেকে রেটিং গ্রহণ করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

অ্যাপ স্টোরের এই ত্রুটি বিশ্বজুড়েই বিস্তৃত ছিলো। তবে মার্কিন যুক্তরাষ্ট্রেই এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোর থেকেই গায়েব হয়েছে প্রায় এক কোটি রেটিং।

যুক্তরাষ্ট্র ছাড়াও চীন, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং অস্ট্রেলিয়াসহ ১৫৫টি দেশে অ্যাপ স্টোর সমর্থন রয়েছে অ্যাপলের। এই দেশগুলোও ত্রুটিতে আক্রান্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর