April 16, 2026, 8:29 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রোহিঙ্গা ইস্যুতে মন্তব্য করে মুকুট হারালেন মায়ানমারের সুন্দরী

রোহিঙ্গা ইস্যুতে মন্তব্য করে মুকুট হারালেন মায়ানমারের সুন্দরী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে বিরূপ মন্তব্য করে সেরা সুন্দরীর মুকুট হারালেন সোয়ে ইয়েন সি নামের মিস গ্র্যান্ড মায়ানমার। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেন, রাখাইনে যে সহিংসতা চলছে সেটার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভাশন আর্মি বা আরসা দায়ী। এর প্রেক্ষিতে মিস ইউনিভার্স মায়ানমার অর্গানাইজার থেকে বলা হয়েছে, তাকে দেয়া মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি সবই ফেরত দিয়ে দিতে হবে।

জানা গেছে, সোয়ে ইয়েন সি আরসা কে আখ্যা দিয়েছেন ইসলামপন্থী সম্প্রসারণবাদি আন্দোলন হিসেবে। তিনি মনে করেন আরসার পিছনে আন্তর্জাতিক ইন্ধন রয়েছে এবং যাদের লক্ষ্য বেসামরিক মানুষ। তিনি আরো বলেন, আরসা প্রতারণার মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের সহানুভূতি পায়ার চেষ্টা করছে। তিন মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে সোয়ে ইয়েন সি’র ভয়েস এর সঙ্গে মায়ানমারের সহিংসতার বিভিন্ন স্থির চিত্র দেখানো হয়েছে। এদিকে মিস ইউনিভার্স মায়ানমার অর্গানাইজারদের দাবি অনুযায়ী সোয়ে ইয়েন সি বলেছেন, তিনি তার মুকুট, পুরস্কারের অর্থ এবং ট্রফি সব কিছু ফিরিয়ে দেবেন একটি সম্মানজনক ইন্সটিটিউটের মাধ্যমে। নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে মিস ইউনিভার্স মিয়ানমার-২০১৭ অর্গানাইজারদের বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর