April 16, 2026, 7:17 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

শততম ব্যক্তির শিরশ্ছেদ সৌদি আরবে, অ্যামনেস্টির নিন্দা

শততম ব্যক্তির শিরশ্ছেদ সৌদি আরবে, অ্যামনেস্টির নিন্দা
ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet


চলতি বছর শততম ব্যক্তির শিরশ্ছেদ করলো সৌদি আরব। একজন সৌদি নাগরিককে হত্যা করার অপরাধে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএর এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে জানা যায়, এর আগে ২০১৬ সালে মোট ১৫৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। এরমধ্যে ওই বছরের ২ জানুয়ারি একদিনে দেশটির প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আন-নিমর ও তার ৪৬ জন সমর্থকের শিরোশ্ছেদ করে সৌদি সরকার।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনা নিন্দা জানিয়েছে। অ্যামনেস্টি বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করার দেশগুলোর তালিকায় সৌদি আরব প্রথম স্থানে রয়েছে।  ‘ভয়ঙ্কর’ শিরশ্ছেদের দণ্ড তুলে দেয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। ২০১৫ সালেও ৭১ জন বিদেশি নাগরিকসহ ১৫৮ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। ১৯৯৫ সালের পর দেশটিতে এক বছরে এত বেশি সংখ্যক মানুষের শিরশ্ছেদ করা হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর