April 17, 2026, 12:36 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

গ্রাহকের নিয়ন্ত্রণ বাড়ছে ডেটার ওপর

গ্রাহকের নিয়ন্ত্রণ বাড়ছে ডেটার ওপর

mostbet

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

গ্রাহকের ডেটা সংগ্রহ নিয়ে মঙ্গলবার প্রতিষ্ঠানের নীতিমালায় পরিবর্তন আনার কথা জানিয়েছে ফেইসবুক। অন্যান্য ওয়েবসাইট এবং অ্যাপ থেকে গ্রাহকের ব্রাউজিংয়ের ধরন বিষয়ে সামাজিক মাধ্যমটি যে ডেটা সংগ্রহ করে তা দেখতে এবং নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ডেটাগুলোকে বলা হচ্ছে ‘অফ-ফেইসবুক অ্যাক্টিভিটি’। উদাহরণ হিসেবে বলা যায়, যখন কোনো পোশাকের ওয়েবসাইট গ্রাহকের ব্রাউজিং অ্যাক্টিভিটি ফেইসবুকের সঙ্গে শেয়ার করে এগুলোকে বলা হয় ‘অফ-ফেইসবুক অ্যাক্টিভিটি’। ফেইসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়, ইতোমধ্যেই আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং স্পেনে নতুন টুল উন্মুক্ত করা হয়েছে। কয়েক মাসের মধ্যে পুরো বিশ্বে এটি উন্মুক্ত করা হবে। এতে প্রতিষ্ঠানের ব্যবসায় কিছুটা প্রভাব পড়বে বলেও জানানো হয়েছে– খবর রয়টার্সের। আটলান্টিক ইকুইটিস বিশ্লেষক জেমস কর্ডওয়েল বলেন, “আমাদের বিশ্বাস এই অফ-ফেইসবুক অ্যাক্টিভিটি ডেটা ফেইসবুকের কাছে খুব মূল্যবান, এর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা ভোক্তার কাছে বিজ্ঞাপন পৌঁছাতে পারে, যে পণ্য বা সেবায় ইতোমধ্যেই গ্রাহক আগ্রহ দেখিয়েছেন। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতিমালা নিয়ে আইনপ্রণেতা এবং নীতিনির্ধারকদের কড়া সমালোচনার মুখে পড়েছে ফেইসবুক। এরপরই নতুন এই টুল আনার উদ্যোগ নিলো তারা। আগের মাসেই গোপনীয়তাবিষয়ক মামলা মীমাংসায় মার্কিন ফেডারাল কমিশনকে রেকর্ড ৫০০ কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে ফেইসবুক। বিজ্ঞাপন থেকে আয় করে থাকে সামাজিক মাধ্যমটি এবং সম্ভাব্য গ্রাহকদের টার্গেট করতে বিজ্ঞাপনদাতাদেরকে টুল দিয়ে থাকে। তাই টার্গেটেড বিজ্ঞাপনের কার্যকরিতায় কোনো পরিবর্তন আনা হলে তা ফেইসবুকের আয়ে প্রভাব ফেলবে। ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে বিজ্ঞাপন বিক্রি থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে প্রায় ১৭০০ কোটি মার্কিন ডলার। ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, গ্রাহক যদি অফ-ফেইসবুক অ্যাক্টিভিটি মুছে ফেলেন তাহলে অ্যাপ এবং ওয়েবসাইটগুলো গ্রাহকের যে ডেটা ফেইসবুকের কাছে পাঠাবে তা মুছে ফেলা হবে। কর্ডওয়েল বলেন, “এখানে প্রশ্ন থেকেই যায় কত সংখ্যক গ্রাহক এই ফিচার ব্যবহারের বিষয়ে আগ্রহী হবে, বিশেষ করে যখন এই কাজের জন্য অ্যাপের সেটিংসে ন্যাভিগেট করে যেতে হবে।” “আমার মনে হয় এই ফিচারের কারণে ব্যবসায়ের ওপর যে প্রভাব পড়বে তাও কাটিয়ে ওঠা যাবে।”- বলেন কর্ডওয়েল।

Share Button

     এ জাতীয় আরো খবর