April 17, 2026, 11:09 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

অস্ট্রেলিয়ায় কুমির নজরদারিতে ড্রোন

অস্ট্রেলিয়ায় কুমির নজরদারিতে ড্রোন

mostbet

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

সাঁতারুদের আশপাশে কুমির শনাক্ত করতে ড্রোনের ব্যবহার শুরু করা হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। এই ড্রোন বানিয়েছে লিটল রিপার গ্রুপ এবং ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি। ড্রোনটি সাগরের ১৬টি ভিন্ন প্রজাতির প্রাণী শনাক্ত করতে পারে এবং এটি ৯৩ শতাংশ নিখুঁত বলে দাবি করেছে নির্মাতা দলটি– খবর বিবিসি’র। ড্রোনগুলোতে রাখা হয়েছে সাইরেন, স্পিকার এবং পানিতে ভেসে থাকার প্রযুক্তিসম্পন্ন ডিভাইস। বিপদে রয়েছেন এমন সাঁতারুদের পাশে ফেলা হবে এই ডিভাইসগুলো। লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির ড. সার্গি উইচ এটিকে “চমৎকার একটি ধারণা” বলে আখ্যা দিয়েছেন। বিবিসিকে ড. সার্গি বলেন, “এটি ড্রোনের একটি দারুন ব্যবহার। এটি যদি মানুষের নিরাপত্তা বাড়ায় তবে এটি আসলেই অনেক উপকারী।” লিটল রিপার গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা পল স্কালি-পাওয়ার বলেন, “কুইন্সল্যান্ড সরকার তাদের বলেছিলেন, ‘তোমাদের জন্য কী আমাদের দিক থেকে কোনো চ্যালেঞ্জ আছে?’ এবং এর পরপরই অবশ্য তারা চ্যালেঞ্জের রূপটিও বাতলে দেন। ‘তোমরা কী আমাদের জন্য কুমির শনাক্ত করতে পারবে?’ “কুমির অন্ধকার এবং কাঁদা পানির মতোই মানুষকে হামলা করছে। তাই আমরা চ্যালেঞ্জটা নিয়েছি।

Share Button

     এ জাতীয় আরো খবর