April 23, 2026, 7:29 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

এবার ভুল তথ্য প্রচারক চ্যানেল সরালো ইউটিউব

এবার ভুল তথ্য প্রচারক চ্যানেল সরালো ইউটিউব

mostbet

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

হং কংয়ের বিক্ষোভকারীদের নিয়ে ভুল তথ্য ছড়ানোর দায়ে ২১০টি ইউটিউব চ্যানেল সরিয়েছে গুগল। এক দিন আগেই টুইটার এবং ফেইসবুকের পক্ষ থেকে বলা হয় চীনের মধ্য থেকে রাষ্ট্রীয় মদদে ভুল তথ্য ছড়ানোর দায়ে প্রায় এক হাজার অ্যাকাউন্ট বাতিল করা হতে পারে– খবর বার্তাসংস্থা রয়টার্সের। সম্প্রতি নিজেদের ভিডিও প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য নিয়ন্ত্রণ করতে না পারায়  আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েছে গুগল। বিশেষ করে ২০২০ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসায় সমালোচনা বাড়ছে।  এমন বাস্তবতায় এই উদ্যোগ নিল গুগল। গুগল সিকিউরিটি’স থ্রেট অ্যানালাইসিস গ্রুপ-এর সফটওয়্যার প্রকৌশল বিভাগের পরিচালক শেন হান্টলে বলেন, “চলতি সপ্তাহের শুরুতে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা ২১০টি ইউটিউব চ্যানেল বন্ধ করেছি, যখন আমরা বুঝতে পেরেছি এই চ্যানেলগুলো জোটবদ্ধ আচরণ করছে এবং হং কংয়ের বিক্ষোভকারীদের নিয়ে ভিডিও পোস্ট করছে।” “আমরা দেখতে পেরেছি অ্যাকাউন্টগুলোর উৎস গোপন করতে ভিপিএন এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেটবদ্ধভাবে প্রভাব বিস্তারের জন্য অন্যান্য কর্মকাণ্ড চালানো হচ্ছে। এই অ্যাকাউন্টগুলোর জন্য অবশ্য সরাসরি চীনা সরকারকে দায়ী করেনি গুগল।

Share Button

     এ জাতীয় আরো খবর