March 17, 2026, 3:41 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

বাদামি ডিমে কি পুষ্টি বেশি?

বাদামি ডিমে কি পুষ্টি বেশি?

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সকালের নাস্তায় একটি ডিম না থাকলে যেন দিনভর পরিশ্রমের শক্তিই পাওয়া যায় না। নিয়মিত ডিম খেলে সুস্থ থাকা যায়।

অনেকেই মনে করেন বাদামি খোসার ডিম সাদা ডিমের চাইতে বেশি স্বাস্থ্যকর। তবে এই ধারণা সঠিক নয়। বাদামিও সাদা খোসার ডিমের মধ্যে কোনটি বেশি স্বাস্থ্যকর তা নিয়ে বেশ কিছু গবেষণাও হয়েছে। এখন পর্যন্ত খোসার রঙ ছাড়া বড় কোনও পার্থক্য খুঁজে পাওয়া যায়নি।

পুষ্টিগুণ

কোলেস্টেরল, প্রোটিন ও ক্যালোরির বিবেচনায় দুই ধরনের ডিম একই রকম। এ ক্ষেত্রে বাদামি খোসার ডিমে ওমেগা থ্রি একটু বেশি থাকলেও তা উল্লেখযোগ্য না। ১০০ গ্রাম ডিমে ১৩ গ্রাম প্রোটিন থাকে, যা দুই ধরনের ডিমে একই রকম।

এটা ঠিক যে মুরগিকে কোন খাবার খাওয়ানো হচ্ছে, তার উপর নির্ভর করে ডিমের ধরন। তবে সে ক্ষেত্রে ডিমের পুষ্টিগুণ, ক্যালোরি খুব বেশি কম বেশি হয় না। মুরগির প্রজাতির কারণে ডিমের খোসার ভিন্ন হয় শুধু। এ ছাড়া মুরগিকে কেমন খাবার খাওয়ানো হয়েছে ও ডিম কীভাবে রান্না করা হচ্ছে, সেটার ওপর নির্ভর করে ডিমের স্বাদ কিছুটা ভিন্ন হতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর