April 16, 2026, 1:00 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

লিবিয়ায় নৌকাডুবিতে শতাধিক প্রাণহানির আশঙ্কা

লিবিয়ায় নৌকাডুবিতে শতাধিক প্রাণহানির আশঙ্কা

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে প্রায় দেড়শ প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘ। ইতোমধ্যে ওই নৌকা থেকে ১৫০ জনকে উদ্ধার করা হলেও আরও ১৫০ জন নিখোঁজ রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগরে এটাই সবচেয়ে মারাত্মক ও হৃদয়বিদারক নৌকাডুবির ঘটনা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। একে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপদজনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পথে ডুবে মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে।

গত বৃহস্পতিবার, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পূর্বের আল খোমস বন্দর থেকে অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগরে নৌযানটি যাত্রা শুরু করে। পরে নৌযানটি ৩ শতাধিক অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে যায়। এ সময় কোস্টাগার্ড ১৫০ জনকে উদ্ধার করে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র বলেন, ১৫০ জনকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। হাইকমিশনার ফিলিপো গ্রান্দি বলেন, ভূমধ্যসাগরে এটাই চলতি বছরের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। লিবিয়ার অভিবাসীদের জন্য নিরাপদ পথ তেরি করা জরুরি। নাহলে এমন প্রাণ ঝড়তেই থাকবে।

তবে লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র বলছেন, অন্তত ১১৬ জন নিখোঁজ হয়েছে। আর উদ্ধার পেয়েছে ১৩২ জন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য জানিয়ে তিনি বলেন, কাঠের নৌকাটিতে দুই শতাধিক শরণার্থী ছিল।

এ বছরের প্রথম চারমাসে ভূমধ্যসাগরের একই রুটে প্রায় ১৬৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। গত মে মাসে তিউনিসিয়া উপকূলে শরণার্থী নৌকা উল্টে অন্তত ৬৫ জন নিহত হয়। লিবিয়া থেকে শরণার্থীরা ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রতিবছরই এমন দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর