March 15, 2026, 6:05 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

তাইওয়ানে তৃতীয় রাউন্ড শেষে ২৮তম সিদ্দিকুর

তাইওয়ানে তৃতীয় রাউন্ড শেষে ২৮তম সিদ্দিকুর

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

তাইওয়ান মাস্টার্সে পিছিয়েছেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে ২৮তম স্থানে আছেন বাংলাদেশের এই গলফার।

প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ২৩তম স্থানে থাকা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে ১৯তম স্থানে উঠে এসেছিলেন।

তাইওয়ান গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শনিবার তৃতীয় রাউন্ডে একটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে খেলেছেন পারের চেয়ে দুই শট বেশি।

৮ লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে নয় শট কম খেলে শীর্ষে আছেন ফিলিপিন্সের জুভিক পাগুনসান।

Share Button

     এ জাতীয় আরো খবর