March 23, 2026, 10:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

হিলিতে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি
অন্তবর্তী কালিন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিবৃতির পরে সকল জল্পনা কল্পনার অবসন ঘটিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলে পন্ডু হওয়ার সাত দিনের মাথায় নারীদের প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামের ধানী জমি সংস্কার করে (অস্থায়ী মাঠে) ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিঃ এবং ইটাই মৎস্যচাষী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে এই প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দলে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় উপস্থিত ছিলেন।
আজকের খেলায় ঢাকা নারী দল ও জয়পুরহাট নারী দল অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে শেষে ঢাকা নারী দল ৩-০ গোলে জয়পুরহাট নারী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ কে কেন্দ্র করে আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়। উক্ত অস্থায়ী মাঠে মরহুম এমদাদুল হক মাষ্টার স্মৃতি ডবল গরু ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে। বাড়তি বিনোদনের জন্য এই প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। খেলায় টিকিটের মূল্য নির্ধারণ করা জন প্রতি ৫০ টাকা।
হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে এই প্রথম অনুষ্ঠিত নারী খেলোয়াড়দের প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচটি দেখার জন্য বিকেল ৩ঃ ৩০ মিনিটের মধ্যে আশপাশের গ্রামের শত শত নারী ও পুরুষ খেলা প্রেমীদের মাঠে উপচে পড়া ভিড়।
বিকেল ৪ ঘটিকায় আমন্ত্রিত অতিথি বৃন্দ দুই দলের খেলোয়াড়দের সাথে কথা বলে খেলা শুরু করা হয়।
খেলায় ইটাই গ্রামের বিশিষ্ট সমাজসেবিকা মোছাঃ মাহফুজা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা হাশমাতুন নাহার শুভ্রা।
আরও উপস্থিত ছিলেন, জেলা নারী দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, সহ সাংগঠনিক সম্পাদক নুরজাহান চৌধুরী পুতুল, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার প্রমুখ।
উল্লেখঃ গত ২৮ জানুয়ারি উপজেলার একই ইউনিয়নের বাওনা অস্থায়ী মাঠে বিজয় দিবস উপলক্ষে গরু ও খাসি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বাড়তি বিনোদনের জন্য প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আয়োজক কমিটি। ওই দিন এলাকার তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে খেলার মাঠে উপস্থিত হলে আয়োজক কমিটির সদস্যদের তৌহিদী জনতার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের প্রায় ১০ জন আহত হয়।

গোলাম মোস্তাফিজার রহমান মিলন
হিলি, দিনাজপুর

Share Button

     এ জাতীয় আরো খবর