April 24, 2026, 2:42 am

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

কোস্টগার্ড বাহিনী নিরাপত্তা-সমুদ্র সম্পদ রক্ষায় আন্তরিক’

প্রাইভেট ডিটেকটিভ ডেক্সঃ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমুদ্রে কর্মরত ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদান, জানমাল রক্ষা এবং সর্বোপরি ‘ব্লু-ইকোনমি’ সংক্রান্ত কার্যক্রমকে এগিয়ে নিতে কোস্টগার্ডবাহিনী সদস্যদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

mostbet
বাংলাদেশ কোস্টগার্ডবাহিনীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কোস্টগার্ডবাহিনী দিবস-২০১৮’ উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বিধান ও সামুদ্রিক সম্পদ রক্ষায় এ বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসার দাবিদার।
মো. আবদুল হামিদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ডবাহিনী দেশের জলসীমা ও উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ, মৎস্য ও বনজসম্পদ রক্ষা, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধারকার্য পরিচালনার মাধ্যমে জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর পাশাপাশি এ বাহিনী চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তিনি বলেন, দেশের জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণেও এ বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী আমরা বঙ্গোপসাগরে সুবিশাল একান্ত অর্থনৈতিক এলাকা এবং মহীসোপানে অর্থনৈতিক ও আইনগত অধিকার লাভ করেছি।
প্রাইভেট ডিটেকটিভ ১৪ ফ্রেরুয়ারী ২০১৮/মোঃ ইকবাল হাসান সরকার
Share Button

     এ জাতীয় আরো খবর