April 9, 2026, 9:34 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে

অনলাইন ডেস্কঃ

mostbet

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে পাঁচজন মেরিন সদস্য ছিল। ইউএস-মেক্সিকো সীমান্তের কয়েক মাইল উত্তরে ও ক্যালিফোর্নিয়া-অ্যারিজোনা সীমান্তের পশ্চিমে অবস্থিত গ্ল্যামিসের কাছে দুর্ঘটনাটি ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ফক্সনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের একজন মুখপাত্র জানিয়েছেন, প্লেনটি এমভি-২২বি অসপ্রে মডেলের। এটি তৃতীয় মেরিন এয়ারক্রাফ্ট উইংয়ের অন্তর্গত ছিল। কর্মকর্তারা বলেছেন, তারা প্লেনের ক্রুদের অবস্থা সম্পর্কে জানার জন্য অপেক্ষা করছেন।

মেরিন মুখপাত্র লেফটেন্যান্ট ডুয়ান কাম্পা একটি বিবৃতিতে বলেছেন, ঘটনাস্থলে সামরিক ও বেসামরিক নাগরিকরা প্রথমেই ছুটে যায়। তাছাড়া প্লেনটিতে পারমাণবিক উপাদান ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবকে ভিত্তিহীন বলেও জানান তিনি।

তিনি বলেন, প্লেনটিতে কোনো ধরনের পারমানবিক উপাদান ছিল না। এ সম্পর্কে শিগগিরই আরও তথ্য পাওয়া যাবে।

শুক্রবারের পর ক্যালিফোর্নিয়ায় এটি দ্বিতীয় প্লেন দুর্ঘটনা। এর আগের দুর্ঘটনাটিতে পাইলট নিহত হন।

Share Button

     এ জাতীয় আরো খবর