April 23, 2026, 2:56 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

প্রমাণসাপেক্ষে সন্ত্রাসীদের গ্রেফতার করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রমাণসাপেক্ষে সন্ত্রাসীদের গ্রেফতার করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপিকে ‘নির্বাচন থেকে দূরে রাখতে’ দলটির নেতা-কর্মীদের গ্রেফতার করার অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যাঁরা বিশৃঙ্খলা ও নাশকতার সঙ্গে জড়িত, প্রমাণসাপেক্ষে তাদেরেই গ্রেফতার করছে পুলিশ। গতকাল শনিবার পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার এ বক্তব্য আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে কোনো রাজনীতিক ব্যাপার নাই। আমরা সন্ত্রাসীদের ধরছি। যাঁরা ভাংচুরের সাথে জড়িত ছিল, যাঁরা রাইফেল ছিনতাই করতে যাচ্ছিল, যাঁরা পুলিশের ভ্যান থেকে অপরাধীদের ছিনিয়ে নিতে চাচ্ছিল তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় সামনে রেখে দেশে রাজনীতিক উত্তাপের মধ্যে গত ৩০ জানুয়ারি হাই কোর্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপিকর্মীরা। বেধড়ক পিটুনির শিকার হন কয়েকজন পুলিশ সদস্য, ভাঙচুর হয় তাদের গাড়ি ও আগ্নেয়াস্ত্র। ওই ঘটনায় শাহবাগ থানায় দুটি এবং রমনা থানায় একটি মামলা করে পুলিশ। সেখানে বিএনপির কয়েকশ নেতাকর্মীকে আসামি করা হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, নাজিমউদ্দিন আলম, আজিজুল বারী হেলাল, অনিন্দ্য ইসলাম অমিত, আনিসুর রহমান খোকন, হাসান মামুন, এ বি এম মোশাররফ হোসেন, মতিউর রহমান মন্টুসহ কয়েকশ নেতাকর্মীকে গত কয়েক দিনে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপিকে ‘নির্বাচন থেকে দূরে রাখতেই’ সরকার এই গণগ্রেফতার শুরু করেছে বলে অভিযোগ করা হচ্ছে দলটির পক্ষ থেকে। এ অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন তো অনেক দূরে রয়েছে। তার আগে আপনারা দেখছেন বেগম জিয়া যখন আদালতে যাচ্ছেন, সেখানে যাওয়ার পথে আসার পথে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং আপনারা দেখেছেন পুলিশের রাইফেল ভেঙে ফেলেছে। আপনারা দেখেছেন প্রিজন ভ্যান থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছে। ২০১৪ সালে রাজশাহীতে পুলিশকে কীভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাও আপনারা দেখেছেন। ঠিক সিমিলার ঘটনা এখানেও ঘটছে। ওই হামলায় যাঁরা অংশ নিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের পুলিশ ধরার চেষ্টা করছে বলে জানান মন্ত্রী।

Share Button

     এ জাতীয় আরো খবর