March 23, 2026, 3:43 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দুর্নীতির মামলা থেকে বাঁচতে খালেদা বিচারব্যবস্থাকে প্রলম্বিত করছেন: হানিফ

দুর্নীতির মামলা থেকে বাঁচতে খালেদা বিচারব্যবস্থাকে প্রলম্বিত করছেন: হানিফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলা থেকে বাঁচতে বিচারব্যবস্থাকে প্রলম্বিত করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে চলমান তিন দিনব্যাপী উন্নয়ন মেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন হানিফ। দুর্নীতির মামলায় খালেদা জিয়া বারবার আদালত পরিবর্তনসহ ১৪৭ বার তারিখ পরিবর্তন করেছেন মন্তব্য করে হানিফ বলেন, এ মামলায় অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ফলে এ রায় বিএনপির চেয়ারপারসনের বিপক্ষে যেতে পারেÑএমন ভীতি সঞ্চার হয়েছে বলেই তারা শঙ্কিত হয়ে নানা ধরনের মিথ্যাচার ও কাল্পনিক অভিযোগ করছে। মামলা স্বচ্ছভাবেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক। আওয়ামী লীগ নেতা হানিফ আরো বলেন, খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে যে মন্তব্য করেছেন, তা হাস্যকর এবং উদ্ভট ছাড়া কিছুই হতে পারে না। একটি নদীর ওপর ছয় কিলোমিটার ধরে ব্রিজ জোড়াতালি দিয়ে হচ্ছেÑযারা পাগল এবং উন্মাদ, তারাই এই ধরনের কথাবার্তা বলতে পারে। কোনো সুস্থ মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে না বলেও উল্লেখ করেন হানিফ। পরে হানিফ উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর