March 25, 2026, 12:46 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা

ইয়ানূর রহমান :যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার তানভীর রহমান অন্তরকে গুমের
অভিযোগে যশোরের সাবেক পুলিশ সুপার আশরাফুল ইসলাম, কোতোয়ালি থানার তৎকালীন
অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
মামলাটি করেছেন অন্তরের মা ফাতেমা বেগম।

অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এটি
কোতোয়ালি থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। অন্য আসামিরা
হলেন তৎকালীন এসআই মিরাজ হোসেন, এসআই মনির হোসেন, এসআই আনসারুল, এসআই
আমিনুর রহমান, কনস্টেবল খাইরুল, সালাউদ্দীন, হাফিজুল, ড্রাইভার আবু মুসা
ও রায়পাড়ার নুর মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

মামলায় বাদী উল্লেখ করেছেন, তানভীর রহমান অন্তর রেলগেট পশ্চিমপাড়ার
বিল্লালের মাঠে বিল্ডিং নির্মাণের জন্য রাখা রড সিমেন্টসহ বিভিন্ন
সরঞ্জাম রাতে দেখাশোনার কাজ করতেন। অন্তরের মামা শ্রাবণও ওই এলাকায় নাইট
ডিউটি করতেন। ২০২০ সালের ৭ মে মধ্যরাতে অন্তর ও শ্রাবণ রাত ৩টার দিকে
সেহরী খাওয়ার জন্য নিজ বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় এসআই মিরাজ হোসেন এসে
বলেন এসপি স্যার ওই দুইজনকে নিয়ে যেতে বলেছেন। এরপর তাদেরকে একটি
মাইক্রোতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

পরে বাদী সহ পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অন্তর ও শ্রাবণকে
খোঁজাখুঁজি করে। কিন্তু তাদের আর সন্ধান পাওয়া যায়নি। কয়েকদিন পর জানতে
পারেন শ্রাবণকে একটি মামলায় নড়াইলের আদালতে সোপর্দ করা হয়েছে। কিন্তু
অন্তরকে আর খুঁজে পাওয়া যায়নি। বাদীর ধারণা অন্তরকে আসামিরা হত্যা করে
লাশ গুম করেছে। এ ঘটনায় বাদী সেসময় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।
কিন্তু এ ঘটনায় কোনো মামলা করার সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি অনুকুলে
আসায় তিনি আদালতে মামলা করেছেন।#

Share Button

     এ জাতীয় আরো খবর