April 5, 2026, 5:59 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ডিএনসিসি’র মেয়র পদে উপনির্বাচন

আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ডিএনসিসি’র মেয়র পদে উপনির্বাচন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ। গতকাল রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আসন শূন্য ঘোষণার বিষয়টি মন্ত্রণালয়ের বিষয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসন শূন্য ঘোষণা করে আমাদের চিঠি দিলেই নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘ডিএনসিসির উপনির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, লন্ডনে সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (লন্ডন সময় বিকাল ৪টা ২৩ মিনিট) লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আনিসুল হকের মৃত্যু হয়। ফলে ডিএনসিসির মেয়র পদ শূন্য হয়েছে।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা দক্ষিণে মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হক এবং চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দীন মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১১ সালের নভেম্বরে ঐতিহ্যবাহী ঢাকা সিটি করপোরেশনকে দু’ভাগে ভাগ করা হয়।তবে সঙ্গে সঙ্গে নির্বাচন না হওয়ায় তিন বছরেরও বেশি সময় ধরে প্রশাসক নিয়োগ করে উভয় সিটি করপোরেশনের কাজ পরিচালিত হয়েছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর