April 7, 2026, 10:38 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

খালেদার বাসায় অবৈধ গ্যাস সংযোগ বিএনপির জন্যও লজ্জার: তথ্যমন্ত্রী

খালেদার বাসায় অবৈধ গ্যাস সংযোগ বিএনপির জন্যও লজ্জার: তথ্যমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার বাসায় অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি শুধু তার একার জন্য লজ্জা নয়, পুরো বিএনপির লজ্জা। এই লজ্জা তারা কোথায় রাখবে? গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ আয়োজিত ‘২য় জাতীয় গণসঙ্গীত উৎসব’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আমি শুনে ও জেনে আশ্চর্য হয়েছি যে, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি বিএনপি’র মতো দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন; সেই দলের নেত্রীর বাসায় অবৈধভাবে গ্যাস সংযোগ, এটি কিভাবে সম্ভব? তাই আমি বলবো এই লজ্জা শুধু খালেদা জিয়ার একার নয়, এই লজ্জা পুরোপুরি বিএনপির। তথ্যমন্ত্রী বলেন, যেখানেই গ্যাস বা বিদ্যুতের অবৈধ সংযোগ রয়েছে সেটি বিচ্ছিন্ন করা এবং আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে, বিএনপির নেতাদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় আদালতের দেওয়া সাজায় শাস্তি ভোগ করছেন। তিনি কোনো রাজনৈতিক বন্দি নন, তাকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়নি। রাজনৈতিক কারণে তিনি জেলে নেই। তাই তাকে মুক্ত করার পথ হচ্ছে আইনি প্রক্রিয়া। তিনি আরো বলেন, বিএনপি বহুবার আন্দোলনের কথা বলেছে, কিন্তু বিএনপির আন্দোলনের এই আহ্বান মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপিকে রাজনীতি না করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণসঙ্গীত উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুস।

Share Button

     এ জাতীয় আরো খবর