April 23, 2026, 10:32 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় আহত ভ্যান চালকের মৃত্যু

ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় আহত ভ্যান চালকের মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ভ্যান চালক চান মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মীর্জাপুর বিলপাড় গ্রামের ভ্যান চালক চান মিয়ার সঙ্গে তার প্রতিবেশী তারা মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিলো। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে চান মিয়ার ঘরের চালে ঢিল মারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তারা মিয়ার পরিবারের লোকজন চান মিয়ার পরিবারের ওপর হামলা চালায়। হামলায় চান মিয়া, শাহজাহান ও কামরুল ইসলাম মারাত্মক আহত হন। পরে তাদের উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে চান মিয়া মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে চার জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর