April 7, 2026, 3:22 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

তত্ত্বাবধায়ক সরকার আর পৃথিবীর আলো দেখবে না: তোফায়েল

তত্ত্বাবধায়ক সরকার আর পৃথিবীর আলো দেখবে না: তোফায়েল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর পৃথিবীর আলো দেখবে না। বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, এ সরকারের অধীনেই নির্বাচনে আসতে হবে। গতকাল শুক্রবার চট্টগ্রামে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তোফায়েল আহমেদ। নগরীর হালিশহরে আবাহনী মাঠে ওই মেলার আয়োজন করা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, এ নির্বাচন হবে সংবিধান অনুসারে, ক্ষমতাসীন দলের অধীনে। সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ক্ষমতাসীন দল শুধু দৈনন্দিন কাজ করবে। তারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এর বাইরে সহায়ক সরকার বলে কিছু নাই। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে খাদ্য, বিদ্যুৎ, রপ্তানি বাণিজ্যসহ সব ক্ষেত্রেই সফল হলেও খালেদা জিয়া কেবল সমালোচনা করেন। এতে কিছু যায় আসে না বলে জানান তোফায়েল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খলিলুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য ডা. আফসারুল আমিন ও শামসুল হক চৌধুরী।

Share Button

     এ জাতীয় আরো খবর