April 24, 2026, 1:21 am

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

সাতক্ষীরায় ফেন্সিডিল সহ আটক ১

সাতক্ষীরায় ফেন্সিডিল সহ আটক ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সাতক্ষীরার দেবহাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ৫শত বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে দেবহাটা থানায় পৃথক পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। সূত্র মতে ও মামলার আরজি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের পরিদর্শক লাকীয়া খানমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদ পান যে, দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মৃত মিয়ারাজ গাজীর ছেলে আমিরুল ইসলাম অবৈধ কোডিন মিশ্রিত ফেন্সিডিল বিক্রয়ের জন্য সখিপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে আমীর হোসেন (২১) এর বাড়িতে মজুদ করেছে। ওই সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তরের ঐ দলটি আমিরের বাড়িতে অভিযান চালিয়ে ৪শত বোতল ফেন্সিডিল আটক করেন এবং এ সময় আমির হোসেনকে গ্রেফতার করেন। ওই ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা। এ বিষয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের পরিদর্শক লাকীয়া খানম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) ক্রমিকের ৩(খ)ধারায় আমিরুল ও আমিরকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১২। পরে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের ঐ দলটি দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের মৃত আহমদ সরদারের ছেলে সবুজ সরদার (৪০) এর বাড়িতে অভিযান পরিচালনা করে আরো ১শত বোতল ফেন্সিডিল আটক করেন। এ ঘটনায় সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে সবুজ ও সখিপুর গ্রামের আবু বকরের ছেলে আশরাফ আলী (৩৭) কে আসামি করে দেবহাটা থানায় অপর একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ১৩। আটককৃত আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর