April 24, 2026, 1:19 am

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

ইয়াবায় সয়লাব বরিশাল নগরী

ইয়াবায় সয়লাব বরিশাল নগরী

mostbet

রাজিব আহসান জাকারিয়া

মাদক ব্যবসায়ীদের বিশাল এক সিন্ডিকেট গড়ে উঠেছে বরিশাল নগরীতে। এই সিন্ডিকেট এর মাধ্যমে বিভিন্ন স্থানে মাদক ব্যবসার জমজমাট রূপ ধারন করেছে। বিশেষ করে নগরীর পলাশপুর,রসুলপুর বস্তি, কলাপট্টি বস্তি এবং কে ডি সি। এই সকল যায়গা গুলোতে কোন ক্রমেই বন্ধ হচ্ছে না মাদক ব্যবসা। প্রশাসনের তৎপরতা থাকলেও তাদের চোখকে ফাকি দিয়ে কৌশলে এই সিন্ডিকেট দিনের পর দিন চালিয়ে যাচ্ছে তাদের মাদক ব্যবসা। সরেজমিনে জানা গেছে, নগরীর কাউনিয়া থানার অধীনে পলাশপুরের ইয়াবা ব্যবসার বর্তমান পরিস্থিতি ।

এখানে হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা ও গাঁজা। বিভিন্ন যায়গায় পাইকারি খুচরা বিক্রি হচ্ছে এসব মাদকদ্রব্য। স্থানভেদে ১২০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি ইয়াবা। এলাকা ঘুরে দেখা গেছে পলাশপুরের ৭ নং গুচ্ছগ্রাম ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে পরিণত হয়েছে। পাশাপাশি ২,৩,৫,৬ নং গুচ্ছগ্রাম, মহাম্মাদপুর, ডকইয়ার্ড, বেলতলা খেয়াঘাট এইসব যায়গায় খোলামেলা চলছে ইয়াবার বাণিজ্য।

পুলিশ ও ডি বি অনেক ব্যবসায়ীকে আটক করলেও আইনের ফাঁকে বেরিয়ে এসে পুনরায় লিপ্ত হচ্ছে এই ব্যবসায়। ফলে এলাকার সুশীল সমাজ আজ আতঙ্কিত। এই ইয়াবার সহজ লভ্যতার কারনে স্কুলগামী শিক্ষার্থীরাও ঝুঁকে পড়ছে এই সর্বনাশা ইয়াবার কবলে। তাই এলাকাবাসীর দাবি, প্রশাসন যাতে এই সিন্ডিকেটের মুল হোতাদের আইনের আওতায় এনে এলাকার এই অবস্থা থেকে উত্তরন করে। এই বিষয়ে আমাদের পরবর্তী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য চোখ রাখুন প্রাইভেট ডিটেকটিভে।

Share Button

     এ জাতীয় আরো খবর