April 7, 2026, 9:40 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ধর্ম নিরোপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ম নিরোপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আইনের উর্দ্ধে কেউ নয়। আইনশৃংখলা বাহিনীর সদস্য অপরাধ করলেও মাফ পাচ্ছে না। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা আজ বিশ্বে মানবতার নেত্রী হিসেবে স্থান পেয়েছেন। তাই বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ যত বার ক্ষমতায় এসেছে তত বারেই দেশের উন্নয়ন হয়েছে। ধর্মের ভিত্তিতে নয়, ধর্ম নিরোপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই আজ বিশ্বে সৎ শাসক হিসাবে ও মানবতার নেত্রী হিসাবে শেখ হাসিনাই স্থান পেয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা থানার নব-নির্মিত পুলিশ ভবন উদ্বোধন শেষে বিকেল ৩টায় স্থানীয় ডাকবাংলো মাঠে জেলা আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ (গতকাল বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন করে জরিপে এ পর্যন্ত ৭ লক্ষ রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে। শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়মিত খোঁজ খবরসহ তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা করে যাচ্ছেন। মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ অঞ্চলের লোকজন শেখ হাসিনাকে প্রচন্ড ভালো বাসেন আজকের জনসভা তার প্রমাণ। আগামি নির্বাচনে এ আসনে শেখ হাসিনার প্রতিনিধি মোতাহার হোসেনকে আবারও ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান। হাতীবান্ধা থানা ভবনে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, এ্যাড. সফুরা বেগম রুমী এমপি, পুলিশের রংপুর রেঞ্জ’র ডিআইজি খন্দকার গোলাম ফারুক পিপিএম, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, কেন্দ্রীয় মহিলালীগের নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমূখ।

Share Button

     এ জাতীয় আরো খবর