April 23, 2026, 5:52 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

মৌলভীবাজারে নুরজাহান প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু : ডাঃ ফারজানা হক পর্ণা ও হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারে নুরজাহান প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু : ডাঃ ফারজানা হক পর্ণা ও হাসপাতাল  পরিচালকের বিরুদ্ধে মামলা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet


মৌলভীবাজার শহরের শাহমোস্তফা রোড, নুরজাহান প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মনোহরকোনা গ্রামের সিন্টু পালের স্ত্রী পপী রানী পাল (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় অবশেষে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে (পিটিশন মামলা নং- ৬৬১/২০১৭ইং) দায়ের করা হয়েছে।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর রুজু করতঃ অবহিত করণের জন্য নির্দেশ প্রদান করেছেন।

গত ২৯ নভেম্বর মনোহরকোনা গ্রামের মৃতঃ পপী রানী পাল এর  দেবর মিন্টু পাল বাদী হয়ে ডাক্তার ইসতিয়াক আলম এর স্ত্রী মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাক্তার ফাজানা হক পর্ণা ও নুরজাহান প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তোয়াহিদ আহমদসহ অপ্সাতনামা ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়- পপি রাণী পাল সন্তান সম্ভাব্য হওয়ায় গত ২৪ নভেম্বর রাত ৮টায় নূরজাহান প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। নিহত পপি রাণীর পরিবার সার্জারী করার জন্য ডা. সুধাকর কৈরীকে চাইলে হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডা. ফারজানা হক পর্ণা ভাল ডাক্তার, মহিলাদের জন্য মহিলা চিকিৎসক ভাল হবে। পপি রাণী পালকে রাত্র ৯টায় ওটিতে নেয়া হয়। রাত সাড়ে ৯টায় সার্জারীর মাধ্যমে এক পুত্র সন্তান জন্ম নেয়।
রাত সাড়ে ১০টার সময় পপি রাণী পাল এর রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। ডা. ফারজানা হক পর্ণা ও তার সহযোগীরা ৩বার অপারেশন করেন এবং হাসপাতালে কর্তৃপক্ষ পেটের ভিতর বেলুন ডুকাইয়া রক্ত বন্ধ করার চেষ্টা করেন। বেলুনে প্রচুর রক্ত জমা ছিল। এই ভাবে ডা. ফারজানা হক পর্ণা এবং তাহাদের সহযোগীরা বার বার চেষ্টা করিয়া রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ভোর ৬টার দিকে মূমূর্ষ অবস্থায় চিকিৎসা উন্নত করার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।

এম.এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পর পপি রাণী পালের অবস্থা আরো আশংকাজনক হয়। তাকে ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ জন্য বলেন ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর শারিরিক অবস্থার দ্রুত অবনতি দেখিয়া ঢাকায় না গিয়ে সিলেটের স্থানীয় পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কৃত্তিম বেলুন পদ্ধতি অপরিবর্তিত রেখে ৮ ব্যাগ রক্ত দেওয়া হয়। তবুও কোন উন্নতি হয়নি এবং রাত ৪টায় পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে পপি রাণী পাল মারা যান। মামলায় আরোও উল্লেখ আছে, মৌলভীবাজার মডেল থানার এসআই মহসীন ভুইয়া সদর হাসপাতালে লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ডাক্তারের ভুল চিকিৎসার জন্য অতিরিক্ত রক্তকরণের জন্য রোগীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে প্রতিয়মান হয়।
তাছাড়া, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে (death certificate G couse of death) অতিরিক্ত রক্ত করণের কারণে মুত্যু উল্লেখ করা হয়েছে। মামলার ১ম আসামী ডা. ফারজানা হক পর্ণা নিহত পপি রাণী পালকে ভুল ভাবে অস্ত্রোপচার করে পেটের ভিতরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতঙ্গ কেটে তাড়াহুড়া করে ডেলিভারি সম্পন্ন করেন এবং ২য় আসামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচাক তোয়াহিদ আহমদসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের সহযোগীতায় ২৪ নভেম্বর রাত ৯টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত তাদের অধীনে রেখে মৃত্যু নিশ্চিতের পথে মুমূর্ষ অবস্থায় সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের রেফার্ড করে তাদের কাছে হস্তান্তর করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর