April 23, 2026, 5:25 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

রংপুর আসন ৪-এর বিজয়ী আখতার হোসেনের সংবাদ সম্মেলন


বিশেষ প্রতিনিধি:<
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
রাত ৯টায় রংপুর ৪ আসনের বিজয়ী প্রার্থী আখতার হোসেন জুলাই ৩৬, রংপুরে তার নেতা-কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।
আখতার হোসেন বলেন, ৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা নির্বাচনে হেরে গিয়ে হারাগাছ এলাকাসহ বিভিন্ন স্থানে তার পেটোয়া বাহিনী দিয়ে শাপলা কলির নেতা-কর্মীদের উপর হামলা শুরু করে এবং কতিপয় নেতা-কর্মীর বাড়ি ঘর ভাঙ্গচুর করে। তার দাবি আবারো ভোট পুনঃগণনা করা হোক। আখতার দাবি করে বলেন, তার নেতা-কর্মীদের উপর যে হারে মার ডাং, বাড়ি ঘর ভাঙ্গচুর এবং বাড়ি ছাড়া করেন। তিনি আরও বলেন, তার সমর্থকরা বর্তমানে জীবন বাঁচার জন্য বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। তাকে প্রশ্ন করা হলে, তিনি বলেন রাতে সন্ত্রাসের এক পর্যায়ে আইন শৃংখলা বাহিনী, সেনাবাহিনী দুর্ঘটনা কবলিত স্থলগুলোতে অবস্থান নিলে পরিবেশ কিছুটা শান্ত হয়। তবে তিনি আশংকা করেন যে কোন সময় এমদাদুল হক ভরসার পেটোয়া বাহিনী শাপলা কলি ও জোটের কর্মীদের উপর চড়াও হয়ে সমূহ ক্ষতি করতে পারে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতিদ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে উদ্ভুত সমস্যা নিরসনের আশাবাদ ব্যক্ত করেন।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর