March 15, 2026, 4:35 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

গঙ্গাচড়ায় কিশোরীর মৃত্যু, পিতার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ


খোরশেদ আলম সাগর,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের চওড়াপাড়া গ্রামে কিশোরী (১২) ময়না বেগমের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। নিহত কিশোরীর পিতা রুমান মিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ময়নাকে নিজ বাড়ির একটি কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়।
তার মরদেহ ঘরের মেঝেতে পড়ে ছিল এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। নিহত ময়নার পিতা রুমান মিয়া, সৎ মাতা নাজিরা বেগম ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে থাকতেন। তার মা ইশা বেগম ঢাকায় থাকতেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, রুমান মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনার আলামত দেখে সন্দেহ করা হচ্ছে যে, রুমান মিয়া তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে। অন্যরা পরিবারের ভেতরে অশান্তির কথাও উল্লেখ করেছেন।

ঘটনার পরে অভিযুক্ত রুমান মিয়া পালিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা অভিযোগটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর