April 23, 2026, 9:59 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

ন্যায় বিচার নিশ্চিতকরণে সাংবাদিকদের সাথে ব্লাস্টের মতবিনিময়

ন্যায় বিচার নিশ্চিতকরণে সাংবাদিকদের সাথে ব্লাস্টের মতবিনিময়

mostbet

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ লিগ্যাল এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিট আয়োজিত জেলার দরিদ্র জনগোষ্ঠীর অধিকার ও ন্যায় বিচার প্রাপ্তির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবে ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মুনিরা বলেন, নিপীড়িত নির্যাতিত মানুষের আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে ব্লাস্ট দিনাজপুর ইউনিট সক্রিয় ভূমিকা রাখছে। সমাজের আনাচে-কানাচে মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনাগুলো সাংবাদিক ভাইরা পত্রিকায় তুলে ধরলে ব্লাস্ট তাদের পাশে দাড়াবে এবং কাজ করবে। ব্লাস্ট দিনাজপুর ইউনিট শালিস, মামলা, সচেনতা কার্যক্রম, এ্যাডভোকেসি সভা, আইন সহায়তা মেলা, নেটওয়ার্কিং মিটিং করে আসছে। উপস্থিত সাংবাদিক কামরুল হুদা হেলাল, শামীম রেজা, রিয়াজুল ইসলাম, রতন সিং, ইদ্রিস আলী, বিপুল সানি, রফিকুল ইসলাম ফুলাল, রুস্তম আলী মন্ডল বলেন প্রশাসনিক জটিলতা থাকার কারণে এবং বিচারহীনতা ও তদন্ত প্রতিবেদন যথাসময়ে না দেয়াতে বিচার প্রার্থীরা  ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে, এ বিষয় ব্লাস্টকে দেখতে হবে। বর্তমানে ব্লাস্টের মামলা দায়ের ও পরিচালনার জন্য ৭৬ জন প্যানেল ল’ইয়ার নিষ্ঠার সাথে দাযিত্ব পালন করে আসছে। সভায় মুল প্রতিবেদন পাঠ করেন ব্লাস্টের স্টাফ ল’ইয়ার এ্যাড. পিনাক পানি রায়।

Share Button

     এ জাতীয় আরো খবর