উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাংলাদেশের উদ্বেগ
ডিটেকটিভ নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের (ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল-আইসিবিএম) পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া হিসেবে পরিচিত ডেমোক্রেটি পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ সম্পর্কিত প্রস্তাবের প্রতি সম্পূর্ণ অশ্রদ্ধা প্রদর্শন করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল বুধবার এ কথা জানানো হয়। বিবৃতিতে আন্তর্জাতিক দায়িত্ব ও অঙ্গিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং এ ধরনের শক্তি প্রদর্শন থেকে বিরত থাকতে ডিপিআরকে’র প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এনপিটি ও সিটিবিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাবে।